রবীন্দ্রনাথ ঠাকুর

নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে | nityo tomar je phul phote phulbone

   নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে

তারি      মধু কেন মন-মধুপে খাওয়াও না।

            নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে

তোমার   ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না।

 

            বিশ্বকমল ফুটে চরণচুম্বনে

সে যে     তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে,

            আমার চিত্ত-কমলটিরে সেই রসে

কেন      তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না।

 

            আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে,

তোমার   বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে,

            তেমনি করে সুধাসাগরসন্ধানে

আমার    জীবনধারা নিত্য কেন ধাওয়াও না।

 

            পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ,

তুমি      ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ;

            তেমনি করে আমার হৃদয়ভিক্ষুরে

কেন      দ্বারে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না।

 

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago