নিজেকে নিয়মে ক্ষয় | Nijeke Niyomey Khoy Getting your Trinity Audio player ready... নিজেকে নিয়মে ক্ষয় ক’রে ফেলে রোজইচ’লেছে সময়;তবুও স্থিরতা এক র’য়ে গেছে,সময় ক্ষয়ের মতো নয়। অঘ্রাণের সকালের আব্ছা আভারমতন অসংখ্য কুয়াশায়,আশ্বিনে আকাশ রোদ মাঠের ভিতরে,নদীর বিস্তীর্ণ জলে, অথবা ঝড়ের বড় ভোরে,শীতকালে সুস্থির বিকেলে,মনে হয় আজপৃথিবী অনেক মূল্য, সত্য ভুলে গেছে; সত্যে স্থির হয়ে আছে টের পাই তবুঃতোমার আমার নীড় প্রকৃতির পর্দার থেকে ভেসে চোখেএকটি অমেয় মূল্যে যতদিন আলো ক্ষয় হতেছে আলোকে।-জীবনানন্দ দাশ Post Views: 160