চতুর্দশী এল নেমে

পূর্ণিমার প্রান্তে এসে গেল থেমে।

          অপূর্ণের ঈষৎ আভাসে

আপন বলিতে তারে মর্তভূমি শঙ্কা নাহি বাসে।

          এ ধরার নির্বাসনে

কুণ্ঠার গুণ্ঠন নাই, ভীরুতা নাইকো তার মনে,

          সংসারজনতা-মাঝে

        আপনাতে আপনি বিরাজে।

দুঃখে শোকে অবিচল, ধৈর্য তার প্রফুল্লতা-ভরা,

          সকল উদ্‌বেগভারহরা।

        রোগ যদি আসে রুখে

সকরুণ শান্ত হাসি লেগে থাকে গ্লানিহীন মুখে।

     দুর্যোগ মেঘের মতো

     নীচে দিয়ে বহে যায় কত

              বারে বারে,

     প্রভা তার মুছিতে না পারে।

     তবু তার মহিমায় কিছু আছে বাকি,

        সেইখানে রাখে ঢাকি

              অশ্রুজল

     বিষাদ-ইঙ্গিতে-ছোঁওয়া ঈষৎ বিহ্বল।

        কণামাত্র সে-ক্ষীণতা

          নাহি কহে কথা,

     কেহ না দেখিতে পায়

          নিত্য যারা ফিরে আছে তায়।

অমরার অসীমতা মাটিতে নিয়েছে সীমা–

          নাম কি প্রতিমা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago