প্রথম সৃষ্টির ছন্দখানি

অঙ্গে তার নক্ষত্রের নৃত্য দিল আনি।

          বর্ষা-অন্তে ইন্দ্রধনু

          মর্তে নিল তনু।

দিগ্‌বধূর মায়াবী অঙ্গুলি

চঞ্চল চিন্তায় তার বুলায়েছে বর্ণ-আঁকা তুলি।

সরল তাহার হাসি, সুকুমার মুঠি

          যেন শুভ্র কমলকলিকা;

              আঁখিদুটি

যেন কালো আলোকের সচকিত শিখা।

অবসাদবন্ধভাঙা মুক্তির সে ছবি,

          সে আনিয়া দেয় চিত্তে

             কলনৃত্যে

দুস্তর-প্রস্তর-ঠেলা ফেনোচ্ছল আনন্দজাহ্নবী।

বীণার তন্ত্রের মতো গতি তার সংগীতস্পন্দিনী–

              নাম কি নন্দিনী।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago