প্রচ্ছন্ন দাক্ষিণ্যভারে চিত্ত তার নত

          স্তম্ভিত মেঘের মতো,

              তৃষ্ণাহরা

     আষাঢ়ের আত্মদান-প্রত্যাশায় ভরা।

          সে যেন গো তমালের ছায়াখানি,

       অবগুণ্ঠনের তলে পথ-চাওয়া আতিথ্যের বাণী।

       যে-পথিক একদিন আসিবে দুয়ারে

              ক্লিষ্ট ক্লান্তিভারে,

       সেই অজানার লাগি গৃহকোণে আনতনয়ন

              বুনিছে শয়ন।

       সে যেন গো কাকচক্ষু স্বচ্ছ দিঘিজল

                   অচঞ্চল

            কানায়-কানায়-ভরা,

       শীতল অতল-মাঝে প্রসন্ন কিরণ দেয় ধরা।

          কালো চক্ষুপল্লবের কাছে

                   থমকিয়া আছে

              স্তব্ধ ছায়া পাতি

          হাসির খেলার সাথী

সুগভীর স্নিগ্ধ অশ্রুবারি;

  যেন তাহা দেবতারি

     করুণা-অঞ্জলি–

          নাম কি কাজলী।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago