নামকরণ | namkoron Getting your Trinity Audio player ready... দেয়ালের ঘেরে যারাগৃহকে করেছে কারা, ঘর হতে আঙিনা বিদেশ,গুরুভজা বাঁধা বুলিযাদের পরায় ঠুলি, মেনে চলে ব্যর্থ নিদেশ,যাহা কিছু আজগুবিবিশ্বাস করে খুবই, সত্য যাদের কাছে হেঁয়ালি,সামান্য ছুতোনাতাসকলই পাথরে গাঁথা, তাহাদেরই বলা চলে দেয়ালি।আলো যার মিট্মিটে,স্বভাবটা খিট্খিটে, বড়োকে করিতে চায় ছোটো,সব ছবি ভুষো মেজেকালো ক’রে নিজেকে যে মনে করে ওস্তাদ পোটো,বিধাতার অভিশাপেঘুরে মরে ঝোপে-ঝাপে স্বভাবটা যার বদখেয়ালি,খ্যাঁক্ খ্যাঁক্ করে মিছে,সব-তাতে দাঁত খিঁচে, তারে নাম দিব খ্যাঁক্শেয়ালি।দিনখাটুনির শেষেবৈকালে ঘরে এসে আরাম-কেদারা যদি মেলে–গল্পটি মনগড়া,কিছু বা কবিতা পড়া, সময়টা যায় হেসে খেলে–দিয়ে জুঁই বেল জবাসাজানো সুহৃদসভা, আলাপ-প্রলাপ চলে দেদারই–ঠিক সুরে তার বাঁধা, মূলতানে তান সাধা, নাম দিতে পারি তবে কেদারি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 118