রবীন্দ্রনাথ ঠাকুর

নানা গান গেয়ে ফিরি নানা লোকালয় | nana gan geye phiri nana lokaloy

নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়;

হেরি সে মত্ততা মোর বৃদ্ধ আসি কয়,

“তাঁর ভৃত্য হয়ে তোর এ কী চপলতা।

কেন হাস্য-পরিহাস, প্রণয়ের কথা,

কেন ঘরে ঘরে ফিরি তুচ্ছ গীতরসে

ভুলাস এ সংসারের সহস্র অলসে।’

দিয়েছি উত্তর তাঁরে, “ওগো পক্ককেশ,

আমার বীণায় বাজে তাঁহারি আদেশ।

যে আনন্দে যে অনন্ত চিত্তবেদনায়

ধ্বনিত মানবপ্রাণ, আমার বীণায়

দিয়েছেন তারি সুর– সে তাঁহারি দান।

সাধ্য নাই নষ্ট করি সে বিচিত্র গান।

তব আজ্ঞা রক্ষা করি নাই সে ক্ষমতা,

সাধ্য নাই তাঁর আজ্ঞা করিতে অন্যথা।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago