নাই বা ডাক রইব তোমার দ্বারে | nai ba dako roibo tomar dware Getting your Trinity Audio player ready... নাই বা ডাক, রইব তোমার দ্বারে;মুখ ফিরালে ফিরব না এইবারে। বসব তোমার পথের ধুলার ‘পরে এড়িয়ে আমায় চলবে কেমন করে? তোমার তরে যে জন গাঁথে মালা গানের কুসুম জুগিয়ে দেব তারে।রইব তোমার ফসল-খেতের কাছেযেথায় তোমার পায়ের চিহ্ন আছে।জেগে রব গভীর উপবাসে অন্ন তোমার আপনি যেথায় আসে।যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বাল বসে রব সেথায় অন্ধকারে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 100