নহে নহে এ মনে মরণ | nohe nohe e mone moron Getting your Trinity Audio player ready... নহে নহে এ মনে মরণ।সহসা এ প্রাণপূর্ণ নিশ্বাসবাতাস নীরবে করে যে পলায়ন,আলোতে ফুটায় আলো এই আঁখিতারা নিবে যায় একদা নিশীথে,বহে না রুধিরনদী, সুকোমল তনু ধূলায় মিলায় ধরণীতে,ভাবনা মিলায় শূন্যে, মৃত্তিকার তলে রুদ্ধ হয় অময় হৃদয়–এই মৃত্যু? এ তো মৃত্যু নয়। কিন্তু রে পবিত্র শোক যায় না যে দিনপিরিতির স্মিরিতিমন্দিরে, উপেক্ষিত অতীতের সমাধির ‘পরেতৃণরাজি দোলে ধীরে ধীরে, মরণ-অতীত চির-নূতন পরানস্মরণে করে না বিচরণ– সেই বটে সেই তো মরণ!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 111