চলেছে তরণী মোর শান্ত বায়ুভরে।

প্রভাতের শুভ্র মেঘ দিগন্তশিয়রে।

বরষার ভরা নদী তৃপ্ত শিশুপ্রায়

নিস্তরঙ্গ পুষ্ট-অঙ্গ নিঃশব্দে ঘুমায়।

দুই কূলে স্তব্ধ ক্ষেত্র শ্যামশষ্যে ভরা,

আলস্যমন্থর যেন পূর্ণগর্ভা ধরা।

আজি সর্ব জলস্থল কেন এত স্থির?

নদীতে না হেরি তরী, জনশূন্য তীর।

পরিপূর্ণ ধরা-মাঝে বসিয়া একাকী

চিরপুরাতন মৃত্যু আজি ম্লান-আঁখি

সেজেছে সুন্দরবেশে, কেশে মেঘভার,

পড়িছে মলিন আলো ললাটে তাহার।

গুঞ্জরিয়া গাহিতেছে সকরুণ তানে,

ভুলায়ে নিতেছে মোর উতলা পরানে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

1 week ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

1 week ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

2 weeks ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

2 weeks ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

2 weeks ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

2 weeks ago