নদীপারের এই আষাঢ়ের | nodiparer ei asharer Getting your Trinity Audio player ready... নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি। সবুজ নীলে সোনায় মিলে যে সুধা এই ছড়িয়ে দিলে, জাগিয়ে দিলে আকাশতলে গভীর বাণী– নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি। এমনি করে চলতে পথে ভবের কূলে দুই ধারে যা ফুল ফুটে সব নিস রে তুলে। সেগুলি তোর চেতনাতে গেঁথে তুলিস দিবস-রাতে, প্রতি দিনটি যতন করে ভাগ্য মানি, নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 122