নদীপথে | nadipothe Getting your Trinity Audio player ready... গগন ঢাকা ঘন মেঘে,পবন বহে খর বেগে। অশনি ঝনঝন ধ্বনিছে ঘন ঘন,নদীতে ঢেউ উঠে জেগে।পবন বহে খর বেগে।তীরেতে তরুরাজি দোলেআকুল মর্মর-রোলে। চিকুর চিকিমিকে চকিয়া দিকে দিকেতিমির চিরি যায় চলে।তীরেতে তরুরাজি দোলে।ঝরিছে বাদলের ধারাবিরাম-বিশ্রামহারা। বারেক থেমে আসে, দ্বিগুণ উচ্ছ্বাসেআবার পাগলের পারাঝরিছে বাদলের ধারা।মেঘেতে পথরেখা লীন,প্রহর তাই গতিহীন। গগন-পানে চাই, জানিতে নাহি পাইগেছে কি নাহি গেছে দিন;প্রহর তাই গতিহীন।তীরেতে বাঁধিয়াছি তরী,রয়েছি সারা দিন ধরি। এখনো পথ নাকি অনেক আছে বাকি,আসিছে ঘোর বিভাবরী।তীরেতে বাঁধিয়াছি তরী।বসিয়া তরণীর কোণেএকেলা ভাবি মনে মনে– মেঝেতে শেজ পাতি সে আজি জাগে রাতি,নিদ্রা নাহি দুনয়নে।বসিয়া ভাবি মনে মনে।মেঘের ডাক শুনে কাঁপে,হৃদয় দুই হাতে চাপে। আকাশ-পানে চায়, ভরসা নাহি পায়,তরাসে সারা নিশি যাপে,মেঘের ডাক শুনে কাঁপে।কভু বা বায়ুবেগভরেদুয়ার ঝনঝনি পড়ে। প্রদীপ নিবে আসে, ছায়াটি কাঁপে ত্রাসে,নয়নে আঁখিজল ঝরে,বক্ষ কাঁপে থরথরে।চকিত আঁখি দুটি তারমনে আসিছে বার বার। বাহিরে মহা ঝড়, বজ্র কড়মড়,আকাশ করে হাহাকার।মনে পড়িছে আঁখি তার।গগন ঢাকা ঘন মেঘে,পবন বহে খর বেগে। অশনি ঝনঝন ধ্বনিছে ঘন ঘন,নদীতে ঢেউ উঠে জেগে।পবন বহে আজি বেগে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 100