দেহের মিলন | deher milon Getting your Trinity Audio player ready... প্রতি অঙ্গ কাঁদে তব প্রতি অঙ্গ-তরে।প্রাণের মিলন মাগে দেহের মিলন।হৃদয়ে আচ্ছন্ন দেহ হৃদয়ের ভরেমুরছি পড়িতে চায় তব দেহ-‘পরে।তোমার নয়ন-পানে ধাইছে নয়ন,অধর মরিতে চায় তোমার অধরে।তৃষিত পরান আজি কাঁদিছে কাতরেতোমারে সর্বাঙ্গ দিয়ে করিতে দর্শন।হৃদয় লুকানো আছে দেহের সায়রে,চিরদিন তীরে বসি করি গো ক্রন্দন।সর্বাঙ্গ ঢালিয়া আজি আকুল অন্তরেদেহের রহস্য-মাঝে হইব মগন।আমার এ দেহ মন চির রাত্রিদিনতোমার সর্বাঙ্গে যাবে হইয়া বিলীন॥– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 104