দুর্মর | Durmor Getting your Trinity Audio player ready... হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশকেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে,সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশজলে ও মাটিতে ভাঙনের বেগ আসে।হঠাৎ নিরীহ মাটিতে কখনজন্ম নিয়েছে সচেতনতার দান,গত আকালের মৃত্যুকে মুছেআবার এসেছে বাংলাদেশের প্রাণ। “হয় দান নয় প্রাণ” এ শব্দেসারা দেশ দিশাহারা,একবার মরে ভুলে গেছে আজমৃত্যুর ভয় তারা। সাবাস, বাংলাদেশ, এ পৃথিবীঅবাক তাকিয়ে রয়ঃজ্বলে পুড়ে-মরে ছারখারতবু মাথা নোয়াবার নয়।এবার লোকের ঘরে ঘরে যাবেসোনালী নয়কো, রক্তে রঙিন দান,দেখবে সকলে সেখানে জ্বলছেদাউ দাউ করে বাংলাদেশের প্রাণ।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 152