রবীন্দ্রনাথ ঠাকুর

দুর্গম পথের প্রান্তে পান্থশালা | durgom pother prante panthoshala

দুর্গম পথের প্রান্তে পান্থশালা-‘পরে

যাহারা পড়িয়া ছিল ভাবাবেশভরে

রসপানে হতজ্ঞান,যাহারা নিয়ত

রাখে নাই আপনারে উদ্যত জাগ্রত–

মুগ্ধ মূঢ় জানে নাই বিশ্বযাত্রীদলে

কখন চলিয়া গেছে সুদূর অচলে

বাজায়ে বিজয়শঙ্খ! শুধু দীর্ঘ বেলা

তোমারে খেলনা করি করিয়াছে খেলা।

কর্মেরে করেছে পঙ্গু নিরর্থ আচারে,

জ্ঞানেরে করেছে হত শাস্ত্রকারাগারে,

আপন কক্ষের মাঝে বৃহৎ ভুবন

করেছে সংকীর্ণ রুধি দ্বার-বাতায়ন–

তারা আজ কাঁদিতেছে। আসিয়াছে নিশা–

কোথা যাত্রী, কোথা পথ, কোথায় রে দিশা!

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

অথৈজল

বাড়িতে কেউ নেই। ডিসপেনসারির কাজ সেরে এইমাত্র বাজার থেকে ফিরে এসেছি।পাড়ার সনাতন চক্কত্তি বাইরের বৈঠকখানায়…

2 weeks ago

অনশ্বর

রামলালের চাকরিটা গেল।এমন কিছু নয়, সামান্য ত্রিশ টাকা মাইনের গ্রাম্য বালিকা বিদ্যালয়ের হেড পণ্ডিতের পদ।…

2 weeks ago

অনুবর্তন

ওয়েলেসলি স্ট্রীটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল-বাড়িটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা।…

2 weeks ago

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

3 weeks ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

3 weeks ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

3 weeks ago