যাস   কোথা সই একলা ও তুই অলস বৈশাখে?
জল   নিতে যে যাবি ওলো কলস কই কাঁখে?

 

     সাঁঝ ভেবে তুই ভর-দুপুরেই দু-কূল নাচায়ে
     পুকুরপানে ঝুমুর ঝুমুর নূপুর বাজায়ে
          যাসনে একা হাবা ছুঁড়ি,
          অফুট জবা চাঁপা-কুঁড়ি তুই!
     দ্যাখ্ রং দেখে তোর লাল গালে যায়
          দিগ্‌বধূ ফাগ থাবা থাবা ছুঁড়ি,
          পিক-বধূ সব টিটকিরি দেয় বুলবুলি চুমকুড়ি –
ওলো  বউল-ব্যাকুল রসাল তরুর সরস ওই শাখে॥
     দুপুর বেলায় পুকুর গিয়ে একূল ওকূল গেল দুকূল তোর,
     ওই চেয়ে দ্যাখ পিয়াল-বনের দিয়াল ডিঙে এল মুকুল-চোর।
          সারং রাগে বাজায় বাঁশি নাম ধরে তোর ওই,
          রোদের বুকে লাগল কাঁপন সুর শুনে ওর সই।
                    পলাশ অশোক শিমূল-ডালে
                    বুলাস কি লো হিঙুল গালে তোর?
আ –  আ মলো যা! তাইতে হা দ্যাখ,
     শ্যাম চুমু খায় সব সে কুসুম লালে
     পাগলি মেয়ে! রাগলি নাকি? ছি ছি দুপুর-কালে
বল   কেমনে দিবি সরস অধর-পরশ সই তাকে?

-কাজী নজরুল ইসলাম

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago