দুজন সখীরে

                   দূর হতে দেখেছিনু অজানার তীরে।

          জানি নে কাদের ঘর; দ্বার খোলা আকাশের পানে,

                   দিনান্তে কহিতেছিল কী কথা কে জানে।

                             এক নিমিষেতে

                   অপরিচয়ের দেখা চলে যেতে যেতে

                        উপরের দিকে চেয়ে।

                             দুটি মেয়ে

                       যেন দুটি আলোকণা

                   আমার মনের পথে ছায়াতলে করিল রচনা

                       ক্ষণতরে আকাশের বাণী,

                             অর্থ তার নাহি জানি।

                             যাহারা ওদের চেনে,

                        নাম জানে, কাছে লয় টেনে,

                             একসাথে দিন যাপে,

                           প্রত্যহের বিচিত্র আলাপে

                       ওদের বেঁধেছে তারা ছোটো করে

                             পরিচয়ডোরে।

                             সত্য নয়

                       ঘরের ভিত্তিতে ঘেরা সেই পরিচয়।

                             যাবে দিন,

                        সে জানা কোথায় হবে লীন।

                   বন্ধহীন অনন্তের বক্ষতলে উঠিয়াছে জেগে

                             কী নিশ্বাসবেগে

                                 যুগলতরঙ্গসম।

                      অসীম কালের মাঝে ওরা অনুপম,

                                 ওরা অনুদ্দেশ,

                             কোথায় ওদের শেষ

                         ঘরের মানুষ জানে সে কি?

                   নিত্যের চিত্তের পটে ক্ষণিকের চিত্র গেনু দেখি–

                             আশ্চর্য সে লেখা,

                                 সে তুলির রেখা

                   যুগযুগান্তর-মাঝে একবার দেখা দিল নিজে–

                             জানি নে তাহার পরে কী যে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago