খাঁচার পাখি ছিল     সোনার খাঁচাটিতে

                   বনের পাখি ছিল বনে।

একদা কী করিয়া     মিলন হল দোঁহে,

        কী ছিল বিধাতার মনে।

বনের পাখি বলে,  খাঁচার পাখি ভাই,

       বনেতে যাই দোঁহে মিলে।

খাঁচার পাখি বলে– বনের পাখি, আয়

        খাঁচায় থাকি নিরিবিলে।’

                   বনের পাখি বলে– “না,

আমি     শিকলে ধরা নাহি দিব।’

        খাঁচার পাখি বলে– “হায়,

আমি     কেমনে বনে বাহিরিব!’

বনের পাখি গাহে বাহিরে বসি বসি

                   বনের গান ছিল যত,

খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার–

                 দোঁহার ভাষা দুইমতো।

বনের  পাখি বলে, খাঁচার পাখি ভাই,

        বনের গান গাও দিখি।

খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই,

খাঁচার গান লহো শিখি।

          বনের পাখি বলে– না,

আমি     শিখানো গান নাহি চাই।’

        খাঁচার পাখি বলে– “হায়,

আমি     কেমনে বন-গান গাই।’

         বনের পাখি বলে, “আকাশ ঘননীল,

        কোথাও বাধা নাহি তার।’

খাঁচার পাখি বলে, “খাঁচাটি পরিপাটি

        কেমন ঢাকা চারি ধার।’

বনের পাখি বলে, “আপনা ছাড়ি দাও

        মেঘের মাঝে একেবারে।’

খাঁচার পাখি বলে, নিরালা সুখকোণে

        বাঁধিয়া রাখো আপনারে!’

        বনের পাখি বলে– “না,

সেথা     কোথায় উড়িবারে পাই!’

        খাঁচার পাখি বলে– “হায়,

মেঘে     কোথায় বসিবার ঠাঁই!’

এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে

        তবুও কাছে নাহি পায়।

খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে,

        নীরবে চোখে চোখে চায়।

দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে,

        বুঝাতে নারে আপনায়।

দুজনে একা একা ঝাপটি মরে পাখা,

        কাতরে কহে, “কাছে আয়!’

        বনের পাখি বলে–না,

কবে     খাঁচার রুধি দিবে দ্বার।

        খাঁচার পাখি বলে–হায়,

মোর     শকতি নাহি উড়িবার।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

3 days ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

3 days ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

3 days ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

3 days ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

4 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

6 days ago