রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃসহ দুঃখের বেড়াজালে | duhsoho dukkher berajale

দুঃসহ দুঃখের বেড়াজালে

মানবেরে দেখি যবে নিরুপায়,

ভাবিয়া না পাই মনে,

সান্ত্বনা কোথায় আছে তার।

আপনারি মূঢ়তায়, আপনারি রিপুর প্রশ্রয়ে

এ দুঃখের মূল জানি;

সে জানায় আশ্বাস না পাই।

এ কথা যখন জানি,

মানবচিত্তের সাধনায়

গূঢ় আছে যে সত্যের রূপ

সেই সত্য সুখ দুঃখ সবের অতীত

তখন বুঝিতে পারি,

আপন আত্মায় যারা

ফলবান করে তারে

তারাই চরম লক্ষ্য মানবসৃষ্টির;

একমাত্র তারা আছে, আর কেহ নাই;

আর যারা সবে

মায়ার প্রবাহে তারা ছায়ার মতন–

দুঃখ তাহাদের সত্য নহে,

সুখ তাহাদের বিড়ম্বনা,

তাহাদের ক্ষতব্যথা দারুণ আকৃতি ধ’রে

প্রতি ক্ষণে লুপ্ত হয়ে যায়,

ইতিহাসে চিহ্ন নাহি রাখে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago