রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখ যে তোর নয় রে চিরন্তন | dukkho je tor noy re chironton

দুঃখ যে তোর নয় রে চিরন্তন।

পার আছে এর– এই সাগরের

            বিপুল ক্রন্দন।

          এই জীবনের ব্যথা যত

          এইখানে সব হবে গত–

          চিরপ্রাণের আলয়-মাঝে

            বিপুল সান্ত্বন।

মরণ যে তোর নয় রে চিরন্তন।

দুয়ার তাহার পেরিয়ে যাবি,

            ছিঁড়বে রে বন্ধন।

          এ বেলা তোর যদি ঝড়ে

          পূজার কুসুম ঝরে পড়ে

          যাবার বেলায় ভরবি থালায়

 মালা ও চন্দন।

– রবীন্দ্রনাথ ঠাকুর

           

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago