রবীন্দ্রনাথ ঠাকুর

দীর্ঘকাল অনাবৃষ্টি অতি দীর্ঘকাল | dirghokal onabrishti oti dirghokal

দীর্ঘকাল অনাবৃষ্টি, অতি দীর্ঘকাল,

হে ইন্দ্র, হৃদয়ে মম। দিক্‌চক্রবাল

ভয়ংকার শূন্য হেরি, নাই কোনোখানে

সরস সজল রেখা– কেহ নাহি আনে

নববারিবর্ষনের শ্যামল সংবাদ।

যদি ইচ্ছা হয়, দেব, আনো বজ্রনাদ

প্রলয়মুখর হিংস্র ঝটিকার সাথে।

পলে পলে বিদ্যুতের বক্র কশাঘাতে

সচকিত করো মোর দিগ্‌দিগন্তর।

সংহরো সংহরো, প্রভো, নিস্তব্ধ প্রখর

এই রুদ্র, এই ব্যাপ্ত, এ নিঃশব্দ দাহ

নিঃসহ নৈরাশ্যতাপ। চাহো নাথ, চাহো

জননী যেমন চাহে সজল নয়ানে

পিতার ক্রোধের দিনে সন্তানের পানে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago