দিয়েছ প্রশ্রয় মোরে করুণানিলয় | diyechho prosroy more korunaniloy Getting your Trinity Audio player ready... দিয়েছ প্রশ্রয় মোরে, করুণানিলয়,হে প্রভু, প্রত্যহ মোরে দিয়েছ প্রশ্রয়।ফিরেছি আপন-মনে আলসে লালসেবিলাসে আবেশে ভেসে প্রবৃত্তির বশেনানা পথে, নানা ব্যর্থ কাজে– তুমি তবুতখনো যে সাথে সাথে ছিলে মোর প্রভু,আজ তাহা জানি। যে অলস চিন্তা-লতাপ্রচুরপল্লবাকীর্ণ ঘন জটিলতাহৃদয়ে বেষ্টিয়া ছিল, তারি শাখাজালেতোমার চিন্তার ফুল আপনি ফুটালেনিগূঢ় শিকড়ে তার বিন্দু বিন্দু সুধাগোপনে সিঞ্চন করি। দিয়ে তৃষ্ণা-ক্ষুধা,দিয়ে দণ্ড-পুরস্কার সুখ-দুঃখ-ভয়নিয়ত টানিয়া কাছে দিয়েছ প্রশ্রয়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 150