দিদিমণি আঁট করে দিলে মোর দিন,

       এক করে দিলে যেন ছিল যেটা তিন।

       প্রহরে প্রহরে সব নিয়মেতে বাঁধা,

       ডাক্তারি ফাঁদে এই জীবনটা আগাগোড়া ফাঁদা।

       সারি সারি ওষুধের শিশি

       খাড়া আছে তর্জনী তুলে দিবানিশি।

       যদি তারি কোনো ফাঁকে তবু

       সুস্থ লোকের চালে চলিতে সাহস করি কভু

       চোখে তবে পড়ে সেটা তোমার তখুনি,

       স্পর্ধা মানিয়া লয়ে চুপ করে শুনি যে বকুনি।

       গ্ল্যাক্‌সো খাওয়াও তুমি গুনে গুনে চামচেতে মেপে,

       বই খুলে বসি যদি দাও সেটা চেপে।

                 বলে, “পড়া থাক্‌-না!’

       দিনটাকে ঢেকে রাখে সেবা-গাঁথা ঢাক্‌না॥

       স্নানে গেছ, সেই ফাঁকে খাতা

       টেনে নিয়ে লিখি এই যা’-তা’।

       মিথ্যার রসে মিশে সত্যটা হলে উপাদেয়,

       সাহিত্যে সেটা নয় হেয়।

       গদ্যে যাহারে বলে মিথ্যে

       সেটাই যে ছন্দের নৃত্যে

       সত্যেরও বেশি পায় দাম–

       এ কথাটা লিখে রাখিলাম॥

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago