দাড়ীশ্বরকে মানত ক’রে | darisworke manot kore Getting your Trinity Audio player ready... দাড়ীশ্বরকে মানত ক’রে গোঁপ-গাঁ গেল হাবল– স্বপ্নে শেয়ালকাঁটা-পাখি গালে মারল খাবল। দেখতে দেখতে ছাড়ায় দাড়ি ভদ্র সীমার মাত্রা–নাপিত খুঁজতে করল হাবল রাওলপিণ্ডি যাত্রা।উর্দু ভাষায় হাজাম এসে বক্ল আবল-তাবল। তিরিশটা খুর একে একে ভাঙল যখন পটাৎ কামারটুলি থেকে নাপিত আনল তখন হঠাৎ যা হাতে পায় খাঁড়া বঁটি কোদাল করাত সাবল।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 131