ARTPOET.IN

দাও হে আমার ভয় ভেঙে দাও | dao he amar bhoy bhenge

Getting your Trinity Audio player ready...

দাও হে আমার ভয় ভেঙে দাও।

আমার দিকে ও মুখ ফিরাও।

             পাশে থেকে চিনতে নারি,

             কোন্‌ দিকে যে কী নেহারি,

             তুমি আমার হৃদ্‌বিহারী

                    হৃদয়পানে হাসিয়া চাও।

বলো আমায় বলো কথা,

       গায়ে আমার পরশ করো।

দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে

       আমায় তুমি তুলে ধরো।

              যা বুঝি সব ভুল বুঝি হে,

              যা খুঁজি সব ভুল খুঁজি হে–

              হাসি মিছে,কান্না মিছে,

                    সামনে এসে এ ভুল ঘুচাও।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

Scroll to Top