তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে এই দেশে বসতি করে শান্তি শান্তি শান্তি তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে সফলতার দীর্ঘ সিঁড়ি, তার নিচে ভুল-ভ্রান্তি কিছুই জানতে পারিনি আজ, কাল যা-কিছু আনতে তার মাঝে কি থাকতো মিশে সেই আমাদের ক্লান্তির দু-জন দু-হাত জড়িয়ে থাকা–সেই আমাদের শান্তি? তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে।
বেশ কিছুদিন সময় ছিলো–সুদুঃসময় ভাঙতে গড়তে কিছু, গড়নপেটন–তার নামই তো কান্তি? এ সেই নিশ্চেতনের দেশের শুরু না সংক্রান্তি– তোমার হাত যে ধরেইছিলাম তাই পারি নি জানতে।