তোমার সৃষ্টির পথ রেখেছ | tomar srishtir poth rekheccho Getting your Trinity Audio player ready... তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করিবিচিত্র ছলনাজালে,হে ছলনাময়ী।মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতেসরল জীবনে।এই প্রবঞ্চনা দিয়ে মহত্ত্বেরে করেছ চিহ্নিত;তার তরে রাখ নি গোপন রাত্রি।তোমার জ্যোতিষ্ক তা’রেযে-পথ দেখায়সে যে তার অন্তরের পথ,সে যে চিরস্বচ্ছ,সহজ বিশ্বাসে সে যেকরে তা’রে চিরসমুজ্জল।বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু,এই নিয়ে তাহার গৌরব।লোকে তা’রে বলে বিড়ম্বিত।সত্যেরে সে পায়আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে।কিছুতে পারে না তা’রে প্রবঞ্চিতে,শেষ পুরস্কার নিয়ে যায় সে যেআপন ভান্ডারে।অনায়াসে যে পেরেছে ছলনা সহিতেসে পায় তোমার হাতেশান্তির অক্ষয় অধিকার।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 123