তোমার সকল কথা বল নাই | tomar sokol kotha bolo nai Getting your Trinity Audio player ready... তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে,আপনারে খর্ব করি রেখেছিলে তুমি, হে লজ্জিতে,যতদিন ছিলে হেথা। হৃদয়ের গূঢ় আশাগুলিযখন চাহিত তারা কাঁদিয়া উঠিতে কণ্ঠ তুলিতর্জনী-ইঙ্গিতে তুমি গোপন করিতে সাবধানব্যাকুল সংকোচবশে, পাছে ভুলে পায় অপমান।আপনার অধিকার নীরবে নির্মম নিজকরেরেখেছিলে সংসারের সবার পশ্চাতে হেলাভরে।লজ্জার অতীত আজি মৃত্যুতে হয়েছ মহীয়সী–মোর হৃদিপদ্মদলে নিখিলের অগোচরে বসিনতনেত্রে বলো তব জীবনের অসমাপ্ত কথাভাষাবাধাহীন বাক্যে। দেহমুক্ত তব বাহুলতাজড়াইয়া দাও মর্মের মাঝারে একবার–আমার অন্তরে রাখো তোমার অন্তিম অধিকার।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 124