তোমার বীণায় কত তার আছে | tomaar beenaay kato taar aachhe Getting your Trinity Audio player ready... তোমার বীণায় কত তার আছে কত-না সুরে,আমি তার সাথে আমার তারটি দিব গো জুড়ে।তার পর হতে প্রভাতে সাঁঝেতব বিচিত্র রাগিণীমাঝেআমারো হৃদয় রণিয়া রণিয়া বাজিবে তবে।তোমার সুরেতে আমার পরান জড়ায়ে রবে। তোমার তারায় মোর আশাদীপ রাখিব জ্বালি।তোমার কুসুমে আমার বাসনা দিব গো ঢালি।তার পর হতে নিশীথে প্রাতেতব বিচিত্র শোভার সাথেআমারো হৃদয় জ্বলিবে ফুটিবে, দুলিবে সুখে–মোর পরানের ছায়াটি পড়িবে তোমার মুখে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 143