রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার প্রেম যে বইতে পারি | tomar prem je boite pari

 তোমার প্রেম যে বইতে পারি

                    এমন সাধ্য নাই।

       এ সংসারে তোমার আমার

                    মাঝখানেতে তাই

       কৃপা করে রেখেছ  নাথ

                    অনেক ব্যবধান–

       দুঃখসুখের অনেক বেড়া

                    ধনজনমান।

 

                    আড়াল থেকে ক্ষণে ক্ষণে

                                  আভাসে দাও দেখা–

                    কালো মেঘের ফাঁকে ফাঁকে

                                  রবির মৃদু রেখা।

                    শক্তি যারে দাও বহিতে

                                  অসীম প্রেমের ভার

                    একেবারে সকল পর্দা

                                  ঘুচায়ে দাও তার।

 

       না রাখ তার ঘরের আড়াল

                    না রাখ তার ধন,

       পথে এনে নিঃশেষে তায়

                    কর অকিঞ্চন।

       না থাকে তার মান অপমান,

                    লজ্জা শরম ভয়,

       একলা তুমি সমস্ত তার

                    বিশ্বভুবনময়।

 

                    এমন করে মুখোমুখি

                                  সামনে তোমার থাকা,

                    কেবলমাত্র তোমাতে প্রাণ

                                  পূর্ণ করে রাখা,

                    এ দয়া যে পেয়েছে তার

                                  লোভের সীমা নাই–

                    সকল লোভে সে সরিয়ে ফেলে

                                  তোমায় দিতে ঠাঁই।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago