রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে | tomar khola haoya lagiye pale

  তোমার       খোলা হাওয়া লাগিয়ে পালে

                   টুকরো ক’রে কাছি

                   ডুবতে রাজি আছি

           আমি    ডুবতে রাজি আছি।

          সকাল আমার গেল মিছে,

          বিকেল যে যায় তারি পিছে;

             রেখো না আর, বেঁধো না আর

                   কূলের কাছাকাছি।

মাঝির লাগি আছি জাগি

      সকল রাত্রিবেলা,

ঢেউগুলো যে আমায় নিয়ে

      করে কেবল খেলা।

ঝড়কে আমি করব মিতে,

ডরব না তার ভ্রূকুটিতে;

    দাও ছেড়ে দাও ওগো, আমি

          তুফান পেলে বাঁচি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago