ARTPOET.IN

 তোমার কাছে শান্তি চাব না | tomar kachhe shanti chabo na

Getting your Trinity Audio player ready...

 তোমার কাছে শান্তি চাব না।

       থাক্‌-না আমার দুঃখ ভাবনা।

অশান্তির এই দোলার ‘পরে

বসো বসো লীলার ভরে

            দোলা দিব এ মোর কামনা।

 

      নেবে নিবুক প্রদীপ বাতাসে,

      ঝড়ের কেতন উড়ুক আকাশে–

বুকের কাছে ক্ষণে ক্ষণে

তোমার চরণ-পরশনে

            অন্ধকারে আমার সাধনা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top