রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার আনন্দ ওই এল দ্বারে | tomar anondo oi elo dware

তোমার       আনন্দ ওই এল দ্বারে

                           এল এল এল গো। (ওগো পুরবাসী )

বুকের         আঁচলখানি ধুলায় পেতে

                           আঙিনাতে মেলো গো।

পথে           সেচন কোরো গন্ধবারি

                 মলিন না হয় চরণ তারি,

তোমার        সুন্দর ওই এল দ্বারে

                           এল এল এল গো।

আকুল         হৃদয়খানি সম্মুখে তার

                 ছড়িয়ে ফেলো ফেলো গো।

 

তোমার        সকল ধন যে ধন্য হল হল গো।

                       বিশ্বজনের কল্যাণে আজ

                           ঘরের দুয়ার খোলো গো। 

হেরো          রাঙা হল সকল গগন,

                 চিত্ত হল পুলক-মগন,

তোমার        নিত্য-আলো এল দ্বারে

                             এল এল এল গো।

তোমার        পরান-প্রদীপ তুলে ধোরো

                             ওই আলোতে জ্বেলো গো।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

1 day ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

1 day ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

1 day ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

1 day ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

2 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

4 days ago