তোমারে দেখি না যবে মনে হয় | tomare dekhi na jobe mone hoy Getting your Trinity Audio player ready... তোমারে দেখি না যবে মনে হয় আর্ত কল্পনায়,পৃথিবী পায়ের নীচে চুপিচুপি করিছে মন্ত্রণাসরে যাবে বলে।আঁকড়ি ধরিতে চাহি উৎকণ্ঠায় শূন্য আকাশেরেদুই বাহু তুলি।চমকিয়া স্বপ্ন যায় ভেঙে;দেখি, তুমি নতশিরে বুনিছ পশমবসি মোর পাশেসৃষ্টির অমোঘ শান্তি সমর্থন করি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 148