আজকে ভোরের আলোয় উজ্জ্বল এই জীবনের পদ্মপাতার জল; তবুও এ-জল কোথা থেকে এক নিমিষে এসে কোথায় চ’লে যায়; বুঝেছি আমি তোমাকে ভালোবেসে রাত ফুরোলে পদ্মের পাতায়।
আমার মনে অনেক জন্ম ধ’রে ছিলো ব্যথা বুঝে তুমি এই জন্মে হয়েছো পদ্মপাতা; হয়েছো তুমি রাতের শিশির- শিশির ঝরার স্বর সারাটি রাত পদ্মপাতার পর; তবুও পদ্মপত্রে এ-জল আটকে রাখা দায়।