তৃতীয়জন | Tritiyojon Getting your Trinity Audio player ready... ডোন্ট গেট হার্ট।আই অ্যাম ইন এ রিলেশনশিপ। খুব শান্ত,নির্বিকারভাবেবলল এই কথা। বঁড়শি ততদিনে গেঁথে গেছেআমূল আমার টাকরায় ভুলব,ভুলে যাব,ভুলতে হবেই আমাকে–এই কথাভেবে-ভেবে প্রাণপণ সাঁতরে চলেছি নদীজলে ছাড়াতে পারছি না মাগো ছাড়াতে পারছি নাহুইলের সুতো ঠিক তাড়া করে আসছেই পিছনে আটবছর চিনি তাকে।সে-ওখুব শান্ত নির্বিকারভাবেশক্ত হাতে ধরে আছে ছিপ…– জয় গোস্বামী Post Views: 138