রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি নব নব রূপে এসো প্রাণে | tumi nobo nobo rupe eso prane

তুমি       নব নব রূপে এসো প্রাণে।

এসো       গন্ধে বরনে, এসো গানে।

                                  এসো   অঙ্গে পুলকময় পরশে,

                                  এসো   চিত্তে অমৃতময় হরষে,

                                  এসো   মুগ্ধ মুদিত দু নয়ানে।

                                  তুমি   নব নব রূপে এসো প্রাণে।

 

এসো       নির্মল উজ্জ্বল কান্ত,

এসো       সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,

এসো       এসো হে বিচিত্র বিধানে।

                                  এসো    দুঃখে সুখে, এসো মর্মে,

                                  এসো    নিত্য নিত্য সব কর্মে;

                                  এসো    সকল-কর্ম-অবসানে।

                                  তুমি    নব নব রূপে এসো প্রাণে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago