তুমি তবে এসো নাথ | tumi tabe eso naath Getting your Trinity Audio player ready... তুমি তবে এসো নাথ, বোসো শুভক্ষণেদেহে মনে গাঁথা এই মহা সিংহাসনে।মোর দু নয়নে ব্যাপ্ত এই নীলাম্বরেকোনো শূন্য রাখিয়ো না আর-কারো তরে,আমার সাগরে শৈলে কান্তারে কাননে,আমার হৃদয়ে দেহে; সজনে নির্জনে।জ্যোৎস্নাসুপ্ত নিশীথের নিস্তব্ধ প্রহরেআনন্দে বিষাদে গাঁথা ছায়ালোক-‘পরেবোসো তুমি মাঝখানে। শান্তিরস দাওআমার অশ্রুর জলে,শ্রীহস্ত বুলাওসকল স্মৃতির ‘পরে, প্রেয়সীর প্রেমেমধুর মঙ্গলরূপে তুমি এসো নেমে।সকল সংসারবন্ধে বন্ধনবিহীনতোমার মহান মুক্তি থাক্ রাত্রিদিন।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 137