তালগাছ                   এক পায়ে দাঁড়িয়ে

                   সব গাছ ছাড়িয়ে

                             উঁকি মারে আকাশে।

মনে সাধ,                 কালো মেঘ ফুঁড়ে যায়

                   একেবারে উড়ে যায়;

                             কোথা পাবে পাখা সে?

তাই তো সে    ঠিক তার মাথাতে

                   গোল গোল পাতাতে

                             ইচ্ছাটি মেলে’ তার,–

মনে মনে                  ভাবে, বুঝি ডানা এই,

                   উড়ে যেতে মানা নেই

                             বাসাখানি ফেলে তার।

সারাদিন                   ঝরঝর থত্থর

                   কাঁপে পাতা-পত্তর,

                             ওড়ে যেন ভাবে ও,

মনে মনে                  আকাশেতে বেড়িয়ে

                   তারাদের এড়িয়ে

                             যেন কোথা যাবে ও।

তার পরে                 হাওয়া যেই নেমে যায়,

                   পাতা-কাঁপা থেমে যায়,

                             ফেরে তার মনটি

যেই ভাবে,      মা যে হয় মাটি তার

                   ভালো লাগে আরবার

                             পৃথিবীর কোণটি।        

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

1 day ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

1 day ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

1 day ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

1 day ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

2 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

4 days ago