তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার | tari hosto hote niyo tobo dukkhobhar Getting your Trinity Audio player ready... তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার,হে দুঃখী, হে দীনহীন। দীনতা তোমারধরিবে ঐশ্বর্যদীপ্তি, যদি নত রহেতাঁরি দ্বারে। আর কেহ নহে নহে নহে,তিনি ছাড়া আর কেহ নাই ত্রিসংসারেযার কাছে তব শির লুটাইতে পারে।পিতৃরূপে রয়েছেন তিনি, পিতৃ-মাঝেনমি তাঁরে। তাঁহারি দক্ষিণ হস্ত রাজেন্যায়দন্ড-‘পরে, নতশিরে লই তুলিতাহার শাসন। তাঁরি চরণ-অঙ্গুলিআছে মহত্ত্বের ‘পরে, মহতের দ্বারেআপনারে নম্র ক’রে পূজা করি তাঁরে।তাঁরি হস্তস্পর্শরূপে করি অনুভবমস্তকে তুলিয়া লই দুঃখের গৌরব।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 130