তব           গানের সুরে হৃদয় মম রাখো হে রাখো ধরে,

       তারে        দিয়ো না কভু ছুটি।

তব        আদেশ দিয়ে রজনীদিন দাও হে দাও ভরে,

       প্রভু,        আমার বাহু দুটি।

তব        পলকহারা আলোক-দিঠি মরম-‘পরে রাখো,

যত        শরমে মোর শরম দিয়ে নীরবে চেয়ে থাকো,

প্রভু,        সকল-ভরা ক্ষমায় তব রাখো আবৃত করে

       মোর           যেখানে যত ত্রুটি।

মোরে        দিয়ো না দিন সুখের আশে করিতে দিন গত

       শুধু              শয়ন-‘পরে লুটি।

আমি        চাই নি যাহা তাই দিয়ো হে আপন ইচ্ছামতো

       আমার        ভরিয়া দুই মুঠি।

মোর        যতই তৃষা ততই কৃপা-বরষা এসো নেমে,

মোর        যত গভীর দৈন্য তত ভরিয়া তোলো প্রেমে,

মোর        যত কঠিন গর্ব তারে হানো ততই বলে–

       তাহা           পড়ুক পায়ে টুটি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

7 days ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

7 days ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

2 weeks ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

2 weeks ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

2 weeks ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

2 weeks ago