তব কাছে এই মোর শেষ নিবেদন | tobo kachhe ei mor shesh nibedon Getting your Trinity Audio player ready... তব কাছে এই মোর শেষ নিবেদন–সকল ক্ষীণতা মম করহ ছেদনদৃঢ়বলে, অন্তরের অন্তর হইতেপ্রভু মোর। বীর্য দেহো সুখের সহিতে,সুখেরে কঠিন করি। বীর্য দেহো দুখে,যাহে দুঃখ আপনারে শান্তস্মিত মুখেপারে উপেক্ষিতে। ভকতিরে। বীর্য দেহোকর্মে যাহে হয় সে সফল, প্রীতি স্নেহপুণ্যে ওঠে ফুটি। বীর্য দেহো ক্ষুদ্র জনেনা করিতে হীনজ্ঞান, বলের চরণেনা লুটিতে। বীর্য দেহো চিত্তেরে একাকীপ্রত্যহের তুচ্ছতার ঊর্ধ্বে দিতে রাখি।বীর্য দেহো তোমার চরণে পাতি শিরঅহর্নিশি আপনারে রাখিবারে স্থির।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 117