তপোবন | tapoban Getting your Trinity Audio player ready... মনশ্চক্ষে হেরি যবে ভারত প্রাচীনপুরব পশ্চিম হতে উত্তর দক্ষিণমহারণ্য দেখা দেয় মহাচ্ছায়া লয়ে।রাজা রাজ্য-অভিমান রাখি লোকালয়েঅশ্বরথ দূরে বাঁধি যায় নতশিরেগুরুর মন্ত্রণা লাগি– স্রোতস্বিনীতীরেমহর্ষি বসিয়া যোগাসনে, শিষ্যগণবিরলে তরুর তলে করে অধ্যয়নপ্রশান্ত প্রভাতবায়ে, ঋষিকন্যাদলেপেলব যৌবন বাঁধি পরুষ বল্কলেআলবালে করিতেছে সলিল সেচন।প্রবেশিছে বনদ্বারে ত্যজি সিংহাসনমুকুটবিহীন রাজা পক্ককেশজালেত্যাগের মহিমাজ্যোতি লয়ে শান্ত ভালে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 60