ওই তনুখানি তব আমি ভালোবাসি।

এ প্রাণ তোমার দেহে হয়েছে উদাসী

শিশিরেতে টলমল ঢলঢল ফুল

টুটে পড়ে থরে থরে যৌবন বিকাশি।

চারি দিকে গুঞ্জরিছে জগৎ আকুল

সারা নিশি সারা দিন ভ্রমর পিপাসী।

ভালোবেসে বায়ু এসে দুলাইছে দুল,

মুখে পড়ে মোহভরে পূর্ণিমার হাসি।

পূর্ণ দেহখানি হতে উঠিছে সুবাস।

মরি মরি কোথা সেই নিভৃত নিলয়,

কোমল শয়নে যেথা ফেলিছে নিশ্বাস

তনু-ঢাকা মধুমাখা বিজন হৃদয়।

ওই দেহখানি বুকে তুলে নেব, বালা,

পঞ্চদশ বসন্তের একগাছি মালা॥

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

1 day ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

1 day ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

1 day ago

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

7 days ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

7 days ago

রজনী

রজনীপ্রথম খণ্ডরজনীর কথাপ্রথম পরিচ্ছেদতোমাদের সুখদু:খে আমার সুখদু:খ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্নপ্রকৃতি।…

1 week ago