তথাপি | tothapi Getting your Trinity Audio player ready... তুমি যদি আমায় ভালো না বাস রাগ করি যে এমন আমার সাধ্য নাই–এমন কথার দেব নাকো আভাসও, আমারো মন তোমার পায়ে বাধ্য নাই।নাইকো আমার কোনো গরব-গরিমা– যেমন করেই কর আমায় বঞ্চিততুমি না রও তোমার সোনার প্রতিমা রবে আমার মনের মধ্যে সঞ্চিত। কিন্তু তবু তুমিই থাকো, সমস্যা যাক ঘুচি।স্মৃতির চেয়ে আসলটিতেই আমার অভিরুচি। দৈবে স্মৃতি হারিয়ে যাওয়া শক্ত নয় সেটা কিন্তু বলে রাখাই সংগত।তাহা ছাড়া যারা তোমার ভক্ত নয় নিন্দা তারা করতে পারে অন্তত।তাহা ছাড়া চিরদিন কি কষ্টে যায়? আমারো এই অশ্রু হবে মার্জনা।ভাগ্যে যদি একটি কেহ নষ্টে যায় সান্ত্বনার্থে হয়তো পাব চার জনা। কিন্তু তবু তুমিই থাকো, সমস্যা যাক ঘুচি।চারের চেয়ে একের ‘পরেই আমার অভিরুচি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 133