ঢেউগুচ্ছ | Dheuguccho Getting your Trinity Audio player ready... আমাদের নীল মৃত্যুকালআমাদের সাদা সন্তরণআমাদের ঢেউগুচ্ছ আমাদের এই নিচু জীবনজলে ফেলে দেওয়া শান্ত ঢিলক্ষমাশীল ঢেউগুচ্ছ গায়ে গায়ে ঘষা কালো জীবনহাতে মুখে হাতে মেখে নেওয়াঈর্ষার কাঁচা রক্ত আমাদের এই আলোজীবনকারো কাছে কিছু নেবে না আরজ্বালিয়ে পুড়িয়ে শান্তি আমাদের এই ভাঙা জীবনপড়োশীর ঘর আলো করাকচিকাঁচাদের দঙ্গল আমাদের এই নীল মৃত্যুযানআমাদের সাদা সন্তরণটেনে নেয় ঢেউগুচ্ছ আমাদের এই চিরজীবনমাটি খুঁড়ে খুঁড়ে তুলে আনাবন্ধুর মতো বন্ধু ।– জয় গোস্বামী Post Views: 431