জ্যোতিষী | jyotishi Getting your Trinity Audio player ready... ঐ যে রাতের তারা জানিস কি, মা, কারা?সারাটিখন ঘুম না জানেচেয়ে থাকে মাটির পানে যেন কেমনধারা!আমার যেমন নেইকো ডানা,আকাশপানে উড়তে মানা, মনটা কেমন করে,তেমনি ওদের পা নেই বলেপারে না যে আসতে চলে এই পৃথিবীর ‘পরে।সকালে যে নদীর বাঁকেজল নিতে যাস কলসী কাঁখে শজনেতলার ঘাটেসেথায় ওদের আকাশ থেকেআপন ছায়া দেখে দেখে সারা পহর কাটে।ভাবে ওরা চেয়ে চেয়ে,হতেম যদি গাঁয়ের মেয়ে তবে সকালসাঁজেকলসীখানি ধরে বুকেসাঁতরে নিতেম মনের সুখে ভরা নদীর মাঝে।আর আমাদের ছাতের কোণেতাকায়, যেথা গভীর বনে রাক্ষসদের ঘরেরাজকন্যা ঘুমিয়ে থাকে,সোনার কাঠি ছুঁইয়ে তাকে জাগাই শয্যা ‘পরে।ভাবে ওরা, আকাশ ফেলেহত যদি তোমার ছেলে, এইখানে এই ছাতেদিন কাটাত খেলায় খেলায়তার পরে সেই রাতের বেলায় ঘুমোত তোর সাথে।যেদিন আমি নিষুত রাতেহঠাৎ উঠি বিছানাতে স্বপন থেকে জেগে’জানলা দিয়ে দেখি চেয়েতারাগুলি আকাশ ছেয়ে ঝাপসা আছে মেঘে!বসে বসে ক্ষণে ক্ষণেসেদিন আমার হয় যে মনে ওদের স্বপ্ন বলে।অন্ধকারের ঘুম লাগে যেইওরা আসে সেই পহরেই, ভোর বেলা যায় চলে।আঁধার রাতি অন্ধ ও যে,দেখতে না পায়, আলো খোঁজে, সবই হারিয়ে ফেলে।তাই আকাশে মাদুর পেতেসমস্তখন স্বপনেতে দেখা-দেখা খেলে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 134