জীবনে যা চিরদিন

                           রয়ে গেছে আভাসে

                    প্রভাতের আলোকে যা

                           ফোটে নাই প্রকাশে,

       জীবনের শেষ দানে

       জীবনের শেষ গানে,

              হে দেবতা, তাই আজি

                 দিব তব সকাশে,

              প্রভাতের আলোকে যা

                 ফোটে নাই প্রকাশে।

 

         কথা তারে শেষ করে

              পারে নাই বাঁধিতে,

         গান তারে সুর দিয়ে

              পারে নাই সাধিতে।

                           কী নিভৃতে চুপে চুপে

                           মোহন নবীনরূপে

                                 নিখিল নয়ন হতে

                                   ঢাকা ছিল, সখা, সে।

                                 প্রভাতের আলোকে তো

                                   ফোটে নাই প্রকাশে।

 

                    ভ্রমেছি তাহারে লয়ে

                           দেশে দেশে ফিরিয়া,

                    জীবনে যা ভাঙাগড়া

                           সবি তারে ঘিরিয়া।

       সব ভাবে সব কাজে

       আমার সবার মাঝে

              শয়নে স্বপনে থেকে

                 তবু ছিল একা সে।

               প্রভাতের আলোকে তো

                  ফোটে নাই প্রকাশে।

 

                           কত দিন কত লোকে

                                  চেয়েছিল উহারে,

                           বৃথা ফিরে গেছে তারা

                                  বাহিরের দুয়ারে

                           আর কেহ বুঝিবে না,

                           তোমা সাথে হবে চেনা

                                সেই আশা লয়ে ছিল

                                  আপনারি আকাশে,

                           প্রভাতের আলোকে তো

                                   ফোটে নাই প্রকাশে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

1 week ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

1 week ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

2 weeks ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

2 weeks ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

2 weeks ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

2 weeks ago