জীবনমরণের বাজায়ে খঞ্জনি

              নাচিয়া ফাল্গুন গাহিছে।

অধীরা হল ধরা মাটির বন্দিনী

              বাতাসে উড়ে যেতে চাহিছে।

আজিকে আলো ছায়া করিছে কোলাকুলি,

আজিকে এক দোলে দুজনে দোলাদুলি

              শুকানো পাতা আর মুকুলে।

আজিকে শিরীষের মুখর উপবনে

জড়িত পাশাপাশি নূতনে পুরাতনে

              চিকন শ্যামলের দুকূলে।

বিরহে টানে মিড় মিলন-বীণাতারে,

              সুখের বুকে বাজে বেদনা।

কপোত-কাকলিতে করুণা সঞ্চারে,

             কাননদেবী হল বিমনা।

আমারো প্রাণে বুঝি বহেছে ওই হাওয়া,

কিছু-বা কাছে আসা, কিছু-বা চলে যাওয়া,

             কিছু-বা স্মরি কিছু পাসরি।

যে আছে যে-বা নাই আজিকে দোঁহে মিলি

আমার ভাবনাতে ভ্রমিছে নিরিবিলি

             বাজায়ে ফাগুনের বাঁশরি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

1 week ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

1 week ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

2 weeks ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

2 weeks ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

2 weeks ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

2 weeks ago