রবীন্দ্রনাথ ঠাকুর

জানি সখা অভাগীরে ভালো তুমি বাস না | jani sokha obhagire

জানি সখা অভাগীরে ভালো তুমি বাস না

ছেড়েছি ছেড়েছি নাথ তব প্রেম-কামনা —

এক ভিক্ষা মাগি হায় — নিরাশ কোরো না তায়

শেষ ভিক্ষা শেষ আশা — অন্তিম বাসনা —

এ জন্মের তরে সখা — আর তো হবে না দেখা

তুমি সুখে থেকো নাথ কী কহিব আর

একবার বোসো হেথা ভালো করে কও কথা

যে নামে ডাকিতে সখা ডাকো একবার —

ওকি সখা কেঁদোনাকো — দুখিনীর কথা রাখো

আমি গেলে বলো নাথ — কী ক্ষতি তাহার?

যাই সখা যাই তবে — ছাড়ি তোমাদের সবে —

          সময় আসিছে কাছে বিদায় বিদায় ট্ট

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

1 week ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

1 week ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

2 weeks ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

2 weeks ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

2 weeks ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

2 weeks ago